রাজশাহীতে নিখোঁজের সাতদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

রাজশাহী

রাজশাহী নগরীর একটি ডোবায় ইয়াদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। বুধবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ধরমপুর এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ইয়াদুল ইসলাম এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। ইয়াদুলের বাড়ি ধরমপুর মহল্লাতেই। পুলিশ জানিয়েছে, নিহতের লাশে পচন ধরেছিল। তাই কীভাবে তার মৃত্যু হয়েছে, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, ‘আজ (বুধবার) সকালে ময়লা-আবর্জনায় ভর্তি ডোবায় লাশটি ভেসে ওঠে। স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।’

ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ইয়াদুলের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।