বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

 

বগুড়া

বগুড়া শহরতলির গোকুলে ওজন স্টেশনের কাছে মহাসড়কে আগুনে একটি যাত্রীবাহী মিনিবাস পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় অল্পের জন্য হতাহতের ঘটনা ঘটেনি। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের প্রধান আবদুল হামিদ জানান, গাইবান্ধা থেকে আসা বগুড়াগামী যাত্রীবোঝাই একটি মিনিবাস বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরতলির গোকুলে ওজন স্টেশনের কাছে পৌঁছে। এ সময় হঠাৎ ওই বাসে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চালক গাড়ি থামালে যাত্রীরা নিরাপদে নেমে যান।

খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে এসে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়।
তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, বাসের বডি পুড়ে গেলেও কোনও যাত্রী আহত হননি। বাসের যান্ত্রিক কোনও সমস্যায় আগুন ধরেছে বলে তার ধারণা।