পাবনা সদর থানার এসআই জহুরুল ইসলাম জানান,শুক্রবার (২৬ জুলাই) দুপুরে চর সদিরাজপুরে পদ্মানদীর শাখা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে কোনও কবর ভেঙ্গে মরদেহটি পদ্মা নদী দিয়ে ভেসে এসেছে।