ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক

 

ইয়াবাসহ আটক চার জন

পাবনায় ১ হাজার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৭ জুলাই) রাতে জেলার সাঁথিয়া উপজেলার আমাইকুলা বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম জামিল আহমেদ এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলো, বেড়া উপজেলার সানেলা গ্রামের মো. চাঁদ আলী খানের ছেলে মো. নুর ইসলাম (২৫) সানেলা দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মুসল্লি মো. ইউনুস আলী (২৮), বেড়া নতুন পাড়া মো. মোক্তার সরদারের ছেলে মো. কলিম সরদার (২৬), হাতিগেরার মো. জয়নাল মোল্লার ছেলে মো. দুলাল মোল্লা (৩৫)।

র‌্যাব-১২, সিপিসি-২ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র‌্যাবের একটি দল জেলার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবা, নগদ ১ হাজার ৬ শ’ টাকা ও ১টি মোটরসাইকেলসহ চার ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের সাঁথিয়া থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা করা হয়েছে।