বাঘাবাড়ি মিল্কভিটায় ফিরেছে প্রাণচাঞ্চল্য

 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ির মিল্কভিটা ইউনিটদেশে দুধের বৃহত্তর প্রাপ্তিস্থান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ির মিল্কভিটা ইউনিটে দুধ সংগ্রহ শুরু হওয়ায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দুধের খামারিদের পদচারণার পাশাপাশি দুধ সংগ্রহ ইউনিটের শ্রমিক ও কর্মচারীরা ব্যস্ত থাকায় এখানে প্রাণ ফিরে এসেছে। সোমবার (২৯ জুলাই) সকালে শ্রমিক-কর্মচারীরা ইউনিটটি ধুয়ে-মুছে পরিষ্কার করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ির মিল্কভিটা ইউনিটসরেজমিন দেখা গেছে, শ্রমিক-কর্মচারীরা খামারিদের দুধ সংগ্রহ করে ফ্যাট পরীক্ষার পর শীতলীকরণ ইউনিটে পাঠাতে ব্যস্ত। সিসা ও অ্যান্টিবায়োটিক উপাদান মেলায় পাস্তরিত দুধ সংগ্রহ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণে উচ্চ আদালতের আদেশের কারণে বাঘাবাড়ি মিল্কভিটা ইউনিটে সোমবার সকাল থেকে দুধ সংগ্রহ বন্ধ থাকায় এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়। দুপুরে মিল্কভিটা কর্তপক্ষের দায়ের করা আপিলের ওপর উচ্চ আদালতের অপর আদেশে শুধু এ প্রতিষ্ঠানটির প্রতি নিষেধাজ্ঞা ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আবারও কর্তৃপক্ষের নির্দেশে বাঘাবাড়িতে দুধ সংগ্রহ শুরু হয়। এখানে নতুন করে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মুখে দিনভর চরম হতাশা ও আক্ষেপ থাকলেও বিকাল থেকে তাদের চেহারায় হাসি দেখা গেছে।