শনিবার (১০ আগস্ট) নগরীর ভুবনমোহন পার্ক এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, ‘মশা নিধনের জন্য নকল কীটনাশক কিনে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র কোটি কোটি টাকা লোপাট করছেন। ডেঙ্গু নিয়ে জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে সরকার। প্রতিদিন মানুষ মরলেও সরকারিভাবে তারা প্রকাশ করছে না। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, মৃত ব্যক্তিকে পুনরায় পরীক্ষা করে দেখতে হবে আসলেই তিনি ডেঙ্গুতে মারা গেছে কিনা। এডিস মশা বর্তমানে সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঈদের মধ্যে ঢাকার বাইরে আরও ব্যাপক হারে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই সরকার বিনা কারণে শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। আবার নতুন করে বিএনপি নেতার্কীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।’