রাণীনগরে নিখোঁজের দু’দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার





লাশ উদ্ধারনওগাঁর রাণীনগরে নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে বাঁশবাড়িয়ার পৌতাপাড়া মুক্তিযোদ্ধা সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সাইফুল উপজেলার পৌতাপাড়া গ্রামের মৃত এলাহী আকন্দের ছেলে।
রাণীনগর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ‘সাইফুল ইসলাম গত মঙ্গলবার বিকালে স্থানীয় বাজারে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর ফিরে আসেন না। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পান না। হঠাৎ আজ বিকালে পুকুর পাড়ে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে খুঁজতে থাকেন স্থানীয়রা। একপর্যায়ে পানির মধ্যে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’