বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে রবিউলের স্ত্রী ও বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার বলেন, একটি মহল তার স্বামীকে কৌশলে ফাঁদে ফেলে মাদকসহ গ্রেফতার করিয়েছে। এ ঘটনায় রবিউলকে দল থেকে বহিষ্কারের বিষয়টি তার জানা নেই। তিনি এ গ্রেফতারের ঘটনাকে সাজানো দাবি করেছেন।
দলীয় সূত্রে জানা যায়,হাকিমপুর থানার হিলি সীমান্তবর্তী ধরন্দা-ফকিরপাড়া এলাকায় মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পুলিশ একটি প্রাইভেটকার থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করে। গাড়িতে রবিউল আউয়াল এবং তার সহযোগী জহুরুল ইসলাম,ইউপি সদস্য ডাবলু সরকার,দুলাল মিয়া, আব্দুল ওহাব ও লিখন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) পুলিশ তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন,মাদকসহ গ্রেফতার হওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুয়ায়ী দলের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়ালকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।