তদন্তকারী কর্মকর্তা এসআই জিলালুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর থানা পুলিশ সাইফুলকে মাদক মামলায় গ্রেফতার করে। রবিবার বিকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর পুলিশ সদস্যরা আসামিদের সঙ্গে তাকে জেলা কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যান তুলছিলেন। এ সময় সে উপ-সহকারী টাউন পরিদর্শক (এটিএসআই) কবিরের বুকে কিল-ঘুষি ও লাথি দেয় এবং হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় আদালতের এএসআই এমদাদুল হক রাতে সদর থানায় মামলা করেছেন।
কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই জিলালুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাইফুলকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে অভিযান চলছে।