রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭





সংঘর্ষের সময় মাদার বক্স হলে নেতাকর্মীদের ভিড়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ রুনু ও ছাত্রলীগ নেতা বাকির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সাড়ে ১২টার দিকে কমরুল নামে রুনু গ্রুপের এক ছাত্রলীগ কর্মী মাদার বখশ হলের গেস্টরমে শুয়ে ছিলেন। এ সময় লিমন নামে বাকির অনুসারী এক নেতা কয়েকজন মেয়ে বন্ধু নিয়ে গেস্টরুমে আসেন। তারা কামরুলকে গেস্টরুম থেকে বের হয়ে যেতে বলেন। যেতে না চাইলে তারা কামরুলকে মারধর করেন। পরে কামরুল রুমে চলে যান। বিষয়টি নিয়ে হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে রুনু ও বাকি গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত সাত জন আহত হন।


আহতরা হলেন—অমিত হাসান লিমন, মারুফ, সোহেল, রশিদ, রিয়ন, রনি ও জসীম।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘কামরুলকে যারা মারধর করেছে তারা বহিরাগত। আমরা ঘটনাস্থলে এসেছি। মীমাংসার চেষ্টা চলছে।’