অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শিশুটি স্কুলে যাচ্ছিল। এ সময় সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলারতাইড় গ্রামের আবদুল মতিন তাকে ফুসলিয়ে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মতিন পালিয়ে যায়।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, শনিবার শিশুটির মা থানায় মতিনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।