কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, ‘শুধু ঢাকা নয়, সারাদেশেই এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা উচিত।’
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান প্রতাপ কুমার বলেন, ‘টিসিবির মাধ্যমে ঢাকায় যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তা আগামী ৬ অক্টোবর পর্যন্ত বরাদ্দ রয়েছে। কিন্তু, রাজশাহীতে কোনও বরাদ্দ আসেনি। বরাদ্দ এলে আমরা ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করতে পারবো।’