রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে সম্মেলনের তারিখ চার দিন পেছানো হয়েছে। ১২ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২ ডিসেম্বর কাউন্সিলরদের নামের তালিকা প্রকাশ করা হবে। এবার রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সম্মেলনের সম্ভাব্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে।’
সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভার আয়োজন করা হয়। এর আগে গত দুইটি সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী অনুপস্থিত থাকলেও বৃহস্পতিবারের সভায় তিনি উপস্থিত ছিলেন।