নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ান এর আয়োজনে অনুষ্ঠিত ভলিবল ম্যাচে ভারতের পক্ষে নেতৃত্ব দেন নারায়নপুর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার এসি ডাল জিৎ সিং। ভারতীয় ১৪১ ও ৬০ বিএসএফের সদস্যরা এতে অংশ নেয়। বাংলাদেশের পক্ষে নওগাঁ ১৬ ব্যাটালিয়ানের সদস্যরা অংশ নেয়। তাদের নেতৃত্ব দেন কমান্ডিং অফিসার লে. কর্ণেল একেএম আরিফুল ইসলাম।
বিজিবি ও বিএসএফ এর সদস্যদের সমন্বয়ে দুটি গ্রুপে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩-১ সেটে গ্রুপ ২, গ্রুপ ১ কে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই, পাতাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মুকুল মিয়া। বিজিবি ও বিএসএফের অসংখ্য সদস্যসহ শত শত সাধারণ দর্শক খেলাটি উপভোগ করেন।