রাজশাহীতে ট্রাকের চাপায় কলেজ শিক্ষক নিহত

rajshahiরাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের চাপায় সিরাজুল হক (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। তিনি বিনোদপুর ইসলামিয়া কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজশাহীগামী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে সিরাজুল হক পড়ে গেলে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পবা হাইওয়ে পুলিশ পুঠিয়ার শিবপুরে অবস্থিত ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাজল কুমার নন্দী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

নিহত সিরাজুল হক বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তৌকিরপাড়া মহল্লার মৃত ইদ্রিস আলীর ছেলে।