বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন আয়োজিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে নওগাঁসহ সারাদেশকে মাদকমুক্ত করার আহ্বান জানান।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।