চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

01চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অস্ত্র ব্যবসায়ী সৈয়ব আলীকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার জামবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছে থাকা চারটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, আটটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
সৈয়ব আলী জেলার গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
র‌্যাব-৫ রাজশাহী কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।