আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, শনিবার দুপুরে বাড়িতে কেউ ছিল না। তখন গোকুলনগর গ্রামের ওই কিশোরীকে ধর্ষণ করে করিম ও তার সহযোগী বেলাল। এ বিষয়ে এলাকায় সালিশে বিচার না পেয়ে রবিবার সকালে আটঘরিয়া থানায় কিশোরীর মা বাদী হয়ে দুই জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ওসি জানান, ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত করিম গোকুলনগর গ্রামের মনজিল হোসেনের ছেলে।
পাবনা যৌন হয়রানি নির্মূল কমিটি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।