সারিয়াকান্দির ভাইস চেয়ারম্যান শাহিনুর

শাহিনুর বেগম বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনে শাহিনুর বেগম (ফুটবল মার্কা) বেসরকারি ফলে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ২১৬ ভোট। তিনি উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক। বুধবার (১৫ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম ফল ঘোষণা করেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী শিউলি বেগম (প্রজাপতি) পেয়েছেন ৬ হাজার ২৯৯ ভোট।

রিটার্নিং অফিসার জানান, সারিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পিলু মমতাজের মৃত্যুজনিত কারণে ১৫ জানুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, ভোটগ্রহণে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।