নিহত মহিউদ্দিন তাজ (২৩) বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগের ১৫ সিরিজের ছাত্র। তিনি নওগাঁ জেলার পত্মীতলা থানার কয়রা গ্রামের বাসিন্দা এনামুল হকের ছেলে।
অধ্যাপক রবিউল আওয়াল বলেন, ‘মহিউদ্দীন বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ৪১৮ নম্বর রুমের আবাসিক ছাত্র। বৃহস্পতিবার দুপুরে পুকুর পাড়ে সেলফি তুলছিলেন তাজ। এসময় তার ফোন পুকুরে পড়ে যায়। প্রথমবার খোঁজাখুঁজি করে না পেলে কিছুক্ষণ পর সে আবার পুকুরে নামে। এ সময় সে পুকুরে ডুবে যায়। পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক ও রুয়েটে দায়িত্বরত আনসারদের সহায়তায় তাজকে উদ্ধার করা হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’