জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন বলেন,‘রাজু ও তার বাবা রেজাউল শিশু ইরাম হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ তাদের বাড়ি থেকে হত্যার আলামত হিসেবে শিশুটির ব্যবহৃত স্যান্ডেল, রক্তমাখা কাপড় ও একটি বস্তা জব্দ করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
থানা ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ইরাম হোসেন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল থেকে নিখোঁজ ছিল। সে চকশ্যাম গ্রামের এনামুল হকের ছেলে। তার বস্তাবন্দি মরদেহ শুক্রবার সকালে গ্রামের পাশের একটি কবরস্থান থেকে উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়।