শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘আমরা শেখ হাসিনার নির্দেশে সাংগঠনিক কাজ শুরু করেছি। এরই ধারাবাহিকতায় পাবনায় তৃণমূল কর্মীদের নিয়ে সমাবেশ হচ্ছে। এর ফলে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।’ খালেদা জিয়ার দল মাজাভাঙা দল উল্লেখ করে তিনি বলেন, ‘নিজের শক্তি না থাকায় বিএনপি ড. কামাল হোসেনকে ভাড়া করেছিল।’
পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু, মেরিনা আকতার কবিতা, বেগম আকতার জাহান, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, শামসুল হক টুকু এমপি, আহম্মেদ ফিরোজ কবির এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপিসহ অনেকে।