ওসি জানান, গুডুম্বা গ্রামের শাহীন মিয়া (৩৫) ও তার স্ত্রী আশা পারভিনের (২৭) মরদেহ তাদের বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ গাছের সঙ্গে ঝোলানো ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এভাবে মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।