সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ‘উপনির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির অভিযোগ করে বলেন, ‘এই ঘটনায় তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়কসহ ১০ জন আহত হয়েছেন। তারা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল খালেক দুলু বিষয়টি অস্বীকার করে বলেন, ‘হামলার সঙ্গে আমাদের কোনও নেতাকর্মী জড়িত নেই। তবে বিএনপির লোকজন প্রচারণার নামে ভাঙচুর করেছে। এছাড়া দুই নেতাকর্মীকে মারপিট করা হয়েছে।’