হোসেন রবিবার সারিয়াকান্দি থানায় এ মামলা দায়ের করেন।
ওসি আল আমিন জানান, এজাহার পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে জানা গেছে, আগামী ২৯ মার্চ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপনির্বাচনের তারিখ ছিল। করোনা ভাইরাসের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির ও তার কর্মীরা গত ১৮ মার্চ সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়া ও চান্দিনা নোওয়ারপাড়ায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নানের কর্মীরা তাদের ওপর হামলা করে। তখন দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এজাহারে খোর্দ্দবলাইল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফাজ উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।
একই সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতা রবিউল হাসান বাবুল বিএনপি নেতা শাহিন রেজাকে প্রধান আসামি করে ৫৪ জনের নাম উল্লেখসহ ২০৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় বিএনপির এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, দুটি মামলা রেকর্ড করে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।