আ.লীগ নেতার গুদাম থেকে ২৫ মেট্রিক টন সরকারি চাল জব্দ

জয়পুরহাটজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে ২৫ মেট্রিক টন চাল জব্দ করেছে র‌্যাব। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-৫ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে গ্রেফতার করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশীদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেল এর গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫.৪৪ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।