উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের শাওইল কাঞ্চনপাড়া গ্রামের ওই ব্যক্তি ঢাকায় অসুস্থ হন। পরে গত ১০ এপ্রিল তিনি মোটরসাইকেলে চালিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরেন। এরপর গত ১৩ এপ্রিল আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসকদের সন্দেহ হলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনা পরীক্ষার পর জানা গেছে তিনি করোনা পজেটিভ।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ জানান, ওই যুবক গত কয়েকদিন নিজ এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে যাতায়াত করেছেন। তাই পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারে স্ত্রী ছাড়া অন্য কোনও সদস্য নেই। তাই স্ত্রীসহ তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, করোনাভাইরাস আক্রান্ত ওই পুলিশ সদস্যকে বগুড়া আইসোলেশনে আনা হয়েছে।