নওগাঁয় ১৮০ বস্তা গম উদ্ধার

নওগাঁনওগাঁর পোরশা উপজেলার শিতলী গ্রাম থেকে ১৮০ বস্তা সরকারি গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৮ জুন) রাতে অভিযান চালিয়ে গমগুলো উদ্ধার করা হয়। তবে এই সময় কাউকে আটক করা যায়নি।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিতলী গ্রামে অভিযান চালানো হয়। এই সময় গ্রামের একটি সড়কে দাঁড়িয়ে থাকা ১৮০ বস্তা গম বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। ঘটনা টের পেয়ে ট্রাকের লোকজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, গমগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার বা সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি।