কালাইয়ে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

জয়পুরহাটজয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার শিমুলতলীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নবীর উদ্দিন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার বাড়ি কালাই পৌরসভার আঁওড়া মহল্লায়। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় পাঁচশিরা বাজারে ধান বোঝায় ভ্যান নিয়ে আসার পথে বিপরীতমুখী বাসের ধাক্কায় ভ্যানচালক নবীর উদ্দিন গুরুতর আহত হন। পরে কালাই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় কোনও অভিযোগ পাওয়া যায়নি।