রবিবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা ছাত্রলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুজিব মঞ্চের সামনে থেকে বিক্ষাভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান ইমনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সাইফ জামান আনন্দ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তুষার ও পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ।
সাম্প্রাদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণধীন ভাস্কর্য ভাঙায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। তা না হলে আগামীতে কঠোর অবস্থানে যাওয়ারও হুঁশিয়ারি দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।