আটক ফিরোজ মোল্লা পাবনা সদরের হাজিরহাটে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ ফিরোজ মোল্লা (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত ফিরোজ মোল্লা সদর থানার আওরাঙ্গাবাদ এলাকার মৃত রশিদ মোল্লার ছেলে।
উদ্ধারকৃত গাঁজা র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে হাজীরহাট বাজারে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে সাড়ে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।