পাবনা পৌরসভায় নৌকা পেলেন সনি বিশ্বাস

পাবনা পাবনা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মর্তুজা বিশ্বাস সনি। 

সনি বিশ্বাস পাবনা শহরের দানশীল ব্যক্তি মনসুর আলী বিশ্বাসের দৌহিত্র, আলহাজ আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে এবং পাবনার বিশিষ্ট শিল্পপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজা। তার মনোনয়ন পাওয়ার খবরে পাবনার দলীয় নেতাকর্মী, সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দভাব ও উৎসব আমেজ বিরাজ করছে।

শনিবার (২৬ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। 

মুঠোফোনে যোগাযোগ করা হলে সনি বিশ্বাস দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তাকে বিজয়ী করতে পাবনার আওয়ামী লীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের ভালোবাসা চান।