বিদ্যুৎস্পৃষ্টে আ.লীগ নেতার মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নয়া মিয়া মোল্লার (৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে ইউনিয়নের অন্তারপাড়া সেচ পাম্পে এ দুর্ঘটনা ঘটে। সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কাফী মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান ও স্বজনরা জানান, কৃষক নয়া মিয়া মোল্লা চান্দিনা নোয়ারপাড়া গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে। তিনি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি জমিতে সেচ দিতে অন্তারপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে সেচ পাম্পে যান। পাম্প চালুর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা টের পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা  মৃত ঘোষণা করেন। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।