ট্রাকচাপায় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই ভাই নিহত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বালুবোঝাই ট্রাকচাপায় দুই ভাই নিহত হয়েছে। সোমবার (০৫ জুলাই) দুপুরের দিকে বেলকুচি উপজেলার চালা সাত রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার চালা বানিয়াপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে চালা সাত রাস্তার মোড় এলাকায় দুই ভাই দাঁড়িয়ে ছিলো। এ অবস্থায় বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই ভাই।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।