উম্মে কুলসুম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খামার সাদুল্লাপুর গ্রামের সাবেক সেনাসদস্য আব্দুল কুদ্দুসের মেয়ে এবং পাউবোর ঠিকাদার আলতাফ হোসেনের বড় ছেলে রাজু আহম্মেদ (৩২) এর স্ত্রী।
সদর থানার উপ-পরিদর্শক আবু জাফর জানান, ঢাকার স্টেট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে এক বছর আগে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন উম্মে কুলসুম। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় সিরাজগঞ্জ জেলা শহরের ধানবান্ধি নবদ্বীপপুল সংলগ্ন পাউবোর ঠিকাদার আলতাফ হোসেনের ছেলে রাজুর সঙ্গে তার পরিচয় হয়। গত এক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়িতেই সংসার শুরু করেন তিনি। কিন্তু বিয়ের পর মোবাইলে অন্য মেয়েদের সঙ্গে ফোনালাপ নিয়ে প্রায়ই স্বামীর সঙ্গে তার মেয়েটির ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতে এ ধরনের আলাপ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সে ঘরে ভেতর ঢুকে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করে বলে পুলিশকে জানানো হয়। মৃত্যুটি নিয়ে রহস্য দেখা দেওয়ায় হাসপাতালে সুরতহাল শেষে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ বিষয়ে কেউই অভিযোগ না দেওয়ায় পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উম্মে কুলসুমের বাবা সাবেক সেনাসদস্য আব্দুল কুদ্দুস জানান, কদিন আগে বাবা-মার বাড়িতে বেড়াতে এসে দাম্পত্য কলহের কারণে সে বেশ কিছুদিন শ্বশুর বাড়িতে ফিরে যায়নি।
/এসএম/