ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিম তিন ধর্ষকসহ ৬ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করেছেন।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকার নার্সিং কলেজের এক ছাত্রী (১৬) শুক্রবার বগুড়ার কলোনি এলাকায় এক বান্ধবীর বাড়িতে বেড়াতে আসেন। কোনও কারণে বান্ধবীর সঙ্গে বাকবিতণ্ডা হলে তিনি ওই দিন সন্ধ্যার দিকে বাড়ি ফেরার জন্য বনানী বাসস্ট্যান্ডে আসেন। সেখানে মেয়েটিকে একা ঘোরাঘুরি করতে দেখে সিএনজি অটো টেম্পুর চেইন মাস্টারসহ ৪-৫ জন তার সঙ্গে কথা বলেন। এরপর তাকে ফুসলিয়ে নিশ্চিন্তপুর দক্ষিণপাড়া গ্রামে বাদল নামে (২৮)একজনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মিন্টু ও রাকিবসহ তিনজন পালাক্রমে ধর্ষণ করেন।
ওসি আলমগীর আরও জানান, রাত ৩টার দিকে ভিকটিম বাড়ি থেকে কৌশলে বের হয়ে চিৎকার করতে থাকলে স্থানীয়রা এগিয়ে আসেন। এতে ধর্ষকরা পালিয়ে যাওয়ার পর খবর পেয়ে পুলিশ তাকে (কলেজ ছাত্রী) উদ্ধার করে। পুলিশ ওই মেয়ের সহায়তায় শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে সরাসরি জড়িত তিনজনের মধ্যে মিন্টু ও রাকিবকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।
/এআর/