রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। তাদের করোনার উপসর্গ ছিল। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে রামেকের করোনা ইউনিটে ১৬২ জনের মৃত্যু হলো।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে করোনায় কেউ মারা যায়নি। তবে করোনার উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের এক জন করে মারা গেছেন।
তিনি আরও জানান, রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ২৭ জন ভর্তি রয়েছেন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। একদিনে ২১ জন হাসপাতাল ছেড়েছেন। ২৪০ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি রয়েছেন ১০০ জন।
এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে করোনা শনাক্ত পড়েছে ১৫ জনের। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে ২৭৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের।