শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন শিথিল করে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে তিন দিন ধরে ভিসিসহ কয়েকজনকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে মোবাইলফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষার্থীদের দাবি, শিক্ষামন্ত্রী আন্দোলন বন্ধ করে দাবির বিষয়ে তার ওপর আস্থা রাখতে বলেছেন। পরে তারা সিদ্ধান্ত নিয়ে দুপুর ১২ টার দিকে আন্দোলন শিথিলের ঘোষণা দেন।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে অনশন ও অবরোধসহ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এ সময় সর্বমোট পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসাও নিয়েছেন।
আরও পড়ুন:
চুল কাটার ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবরুদ্ধ
‘চুল কাটা ছাত্রদের চিনি না’ বলায় ফের উত্তপ্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
তিন পদ থেকে সরে দাঁড়ালেন শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকা
সেই শিক্ষক বরখাস্ত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
ভিডিও প্রকাশ: কাঁচি হাতে চুল কাটার অপেক্ষায় সেই শিক্ষিকা