নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

নওগাঁনওগাঁর নিয়ামতপুরে ট্রাক্টরের ধাক্কায় হাসি নামে সাত বছরের শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নিয়ামতপুর-আড্ডা সড়কের শ্রীমন্তপুর ডাংগাপাড়ার লক্ষ্মির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।হাসি উপজেলা শ্রীমন্তপুর বালুকাপাড়া গ্রামের নরেশের মেয়ে।
নিয়ামতপুর থানার ওসি ওবায়দুল হক জানান, দুপুরে উপজেলার নিয়ামতপুর-আড্ডা সড়কের শ্রীমন্তপুর বালুকাপাড়া এলাকায় হাসি রাস্তা পার হচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাসি মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এআর/