জয়পুরহাট সদর উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের আসলাম (২০), মো. রাব্বি (১৯) ও মো. রায়হান (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের কয়েকজন যুবক ওই গৃহবধূর বাড়িতে ঢুকে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার পর তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।