এ বিষয়ে পাতারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ভোর রাতে ২০/২৫ জনের একদল গরু ব্যবসায়ী ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করার এক পর্যায়ে গুলি করলে জয়নাল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার রফিকুল হাসান জানান,ঘটনার খবর পেয়ে আদাতলা সীমান্তে একটি পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। লাশটি বিএসএফের কাছে রয়েছে।
/জেবি/এসএম/