নওগাঁয় বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু, অসুস্থ ৪

নওগাঁ নওগাঁয় বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যুনওগাঁর বদলগাছীতে বিষাক্ত মদপানে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ রয়েছেন আরও ৪ জন। অসুস্থদের উদ্ধার রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- বদলগাছী উপজেলার এনাতেপুর গ্রামের সোলায়মান আলী(৫০), নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের হোসেন আলী(৩৫), সুজন(২৭), নূরপুর গ্রামের আব্দুল মজিদ(২৫)।
বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলার এনাতেপুর গ্রামে শুক্রবার রাতে ৮ জন মিলে বনভোজনের আয়োজন করেন। খাওয়া শেষে মদপান করে সবাই অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে নওগাঁ সদর, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
আর অসুস্থদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
নিহতদের লাশ উদ্ধার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
/এসএম/