পে-স্কেলের দাবিতে মানববন্ধন

বগুড়াশিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া সদর উপজেলা শাখা পে-স্কেলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় বক্তারা এসএসসি পরীক্ষার আগেই জাতীয় পে-স্কেল বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান। এছাড়া আগামী ২৫শে জানুয়ারি বিকাল ৩টায় শহরের সাতমাথায় জেলা কমিটির মানবন্ধনে অংশ নিতে শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঐক্যজোটের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় মহা-সচিব আজিজুল হক রাজা, বাকশিস জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
/এমপি/