রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, বরিবার এ মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। রাজশাহীর ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।
রবিবার দুপুরের দিকে সূর্যের দেখা পাওয়া গেলেও শীতের তীব্রতা কমেনি। বিশেষ করে সকাল থেকেই থমকে যায় নগর জীবনযাত্রা। শীতের কারণে মানুষের স্বাভাবিক কাজকর্ম যেন স্থবির হয়ে যায়।ছিন্নমুল ও দিনমজুররা পোহাচ্ছেন সীমাহীন কষ্ট।
রাজশাহী বিভিন্ন জায়গায় ভোর থেকে সকাল পর্যন্ত অনেককে খড়খুটো সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তীব্র শীত নিবারণ করতে দেখা গেছে। ঘন কুয়াশায় সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যাতায়াত করতে দেখা গেছে সব ধরণের যানবাহন।
এদিকে রাজশাহীর বাগমারায় ঠাণ্ডা জনিতকারণে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অর্ধাশতাধিক অসুস্থ হয়ে পড়েছে।
এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে গত দুদিনে।
বিভিন্ন ক্লিনিকে শিশু ও বৃদ্ধরা শীতজনিত কারণে অসুস্থ হয়ে ভর্তিও রয়েছে। এদের মধ্যে অধিকাংশ শিশু ও বৃদ্ধ বলে জানা গেছে। শীতে বৃদ্ধ ও শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
/এআর/