নাটোরে চলছে তিন দিনের মহিলা ইজতেমা

নাটোরে অনুষ্ঠিত হচ্ছে দশম মহিলা ইজতেমা

নাটোরে শুরু হয়েছে দশম মহিলা ইজতেমা। শনিবার (২৩ জানুয়ারি) থেকে জেলার বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে তিনি দিনের এই ইজতেমা শুরু হয়।

ইজতেমার আয়োজক শের আলী শেখ জানান, নাটোর জেলার বিভিন্ন এলাকা ছাড়াও ইজতেমায় বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মহিলারা যোগ দিয়েছেন। তাদের যথাযথ নিরাপত্তার সঙ্গে নিখরচায় থাকা ও খাওয়ার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসা সেবার জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ইজতেমায় প্রায় ৫০ লাখ মহিলার সমাগম হবে বলে আশা করছেন শের আলী।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, ইজতেমায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। মহিলাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক মহিলা ও পুরুষ পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইজতেমার প্রথম ও দ্বিতীয় দিনে বক্তারা রাষ্ট্রীয়, পারিবারিক ও ব্যক্তিজীবনে পবিত্র কোরআনের আলোকে নারীর জীবন গঠনসহ ধর্মসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

/এইচকে/