রাজশাহীতে তিন জেলার পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত

poro-nirbachon

পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার নব-নির্বাচিত পৌরসভার প্রতিনিধিগণের শপথ গ্রহণ রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সাড়ে ৩টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহম্মদ মুনির হোসেন নবনির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর পরিচালক আমিনুল ইসলাম।

এ অনুষ্ঠানে পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার ১৬ পৌরসভার মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরসহ ২২৪ জন নবনির্বাচিত প্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন।

 

/টিএন/আপ:এইচকে/