সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে কাস্টমস কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে কাস্টমস কর্মকর্তা নিহতসিরাজগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুরাদুল ইসলাম (৩৫) নামে এক কাস্টমস ইন্সপেক্টর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের অপর ৩ যাত্রী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল মহাসড়কের ঝাওইল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদুল ইসলাম বেনাপোল কাস্টমস অফিসের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মুলিগাঁতী গ্রামের মো. বাচ্চুর ছেলে শিলন (২৩), একই উপজেলার রাজাপুর সরকারপাড়ার মোহাম্মদ আলীর ছেলে সম্রাট (৩০) ও জামালনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহীন (২৪)। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ৩ যাত্রীসহ কাস্টমস ইন্সপেক্টর মুরাদুল ইসলাম নিজেই মাইক্রোবাসটি চালিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। তাদের গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুরাদুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
/এসএম/