বাসচাপায় প্রাণ গেলো মোয়াজ্জিনের

সিরাজগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় মো. রাইজুদ্দিন (৬২) নামে এক মোয়াজ্জিন নিহত হয়েছেন। শুক্রবার (৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাইজুদ্দিন সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের মৃত ময়দান শেখের ছেলে। তিনি দুখিয়াবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কড্ডার মোড় যাচ্ছিলেন রইজুদ্দিন। সয়দাবাদ এলাকায় পৌঁছালে অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।