বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম জানান, সিডিউল অনুযায়ী বৃহস্পতিবার অধ্যাপক আবু নাসেরের কোনও ক্লাস ছিলো না। তাই তিনি সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে পরিসংখ্যান বিভাগের একটি নির্ধারিত মিটিং ছিলো। ড. নাসের নিজের চেম্বার থেকে বের হয়ে রুমের দরজায় তালা লাগাচ্ছিলেন মিটিংয়ে যাওয়ার জন্য। এসময় তিনি হঠাৎ করে পড়ে যান। সংবাদ পেয়ে তিনি ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় রামেক হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক আবু নাসের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তার দেশের বাড়ি খুলনার বাগেরহাট জেলায়। রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার অক্ট্রয় মোড়ের একটি ভাড়াবাসায় পরিবারসহ থাকতেন তিনি।
/টিএন/
/আপ-এএ/