রাজশাহী মহানগর এলাকায় পিকনিকের বাসের ধাক্কায় আব্দুল আজিজ (৪৫) নামের এক মোটরসাইকেলারোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহত আব্দুল আজিজ খড়খড়ি কমলাপুরগ্রামের বাসিন্দা।
ওসি জানান স্থানীয়রা বাসটিতে ভাঙচুর চালিয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক।
/এনএস/এইচকে/